
আন্তর্জাতিক ডেস্কঃ দ্বিতীয়বারের মতো ফিজির প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন ভরেক ফ্রাঙ্ক বাইনিমারামা। ফিজি নির্বাচন অফিসের দেয়া তথ্য অনুযায়ী, গত শুত্রুবার ফিজিতে অনুষ্ঠিত হওয়া সাধারণ নির্বাচনে বাইনিমারামার দল ফিজি ফার্স্ট পার্টি ৫১টি আসনের মধ্যে ২৭টিতে জয় লাভ করেছে অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী দল সোশ্যাল ডেমোক্র্যাটিক লিবারেল পার্টি পেয়েছে ২১টি আসন। দ্বিতীয়বার প্রধামন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় ভরেক ফ্রাঙ্ক বাইনিমারামা বলেন, আবার তোমাদের প্রধানমন্ত্রী হতে পেরে আমি গর্বিত। এদিকে ফিজিতে হওয়া গত শুত্রুবারের নির্বাচনে ভোট গণনা সঠিক হয়নি বলে দাবি করছে প্রধান বিরোধী দল সোশ্যাল ডেমোক্র্যাটিক লিবারেল সহ দেশটির অন্যান্য বিরোধী দলগুলো। এই বিষয়ে ফিজির লেবার পার্টির সদস্য মাহেন্দ্রা চৌধুরী বলেন, নির্বাচন পরিদর্শকেরা নির্বাচনের ফলাফল প্রকাশের জন্য খুব তাড়াহুড়া করেছে। উল্লেখ্য, ২০০৬ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ফিজির রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেন ভরেক ফ্রাঙ্ক বাইনিমারামা। এরপর ২০১৪ সালে ফিজির সাধারণ ভোটে জয় লাভ করে মাধ্যমে প্রথমবারের মত প্রধানমন্ত্রী হন তিনি।