News71.com
 International
 18 Nov 18, 10:59 AM
 211           
 0
 18 Nov 18, 10:59 AM

ভারতের অমৃতসরে আততায়ীদের গ্রেনেড হামলা।।নিহত ৪

ভারতের অমৃতসরে আততায়ীদের গ্রেনেড হামলা।।নিহত ৪

আন্তর্জাতিক ডেস্কঃ রক্তাক্ত ভারতের অমৃতসর৷ নিরংকারী সৎসঙ্গের আশ্রমের সামনে আততায়ীদের হামলায় নিহত ৪ জন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান৷ জানা গিয়েছে, বাইকে চড়ে এসেছিল হামলাকারীরা৷ বিস্ফোরণে আহত হয়েছেন ১১ জন৷ এই ঘটনায় জড়িত তিন সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ৷
অমৃতসরের পুলিশ জানিয়েছে, দুটি বাইকে চেপে আশ্রমের সামনে আসে আততায়ীরা৷ একের পর এক গ্রেনেড হামলা করে তারা৷ সেই সঙ্গে ঝাঁকে ঝাঁকে গুলি উড়ে আসে৷ মুহূর্তের মধ্যে ৪ জন মারা যান৷ আহত হন ১১ জন৷ তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন