News71.com
 International
 18 Nov 18, 10:48 AM
 239           
 0
 18 Nov 18, 10:48 AM

উচ্চ প্রযুক্তির নতুন অস্ত্র উৎপাদন করছে উত্তর কোরিয়া।

উচ্চ প্রযুক্তির নতুন অস্ত্র উৎপাদন করছে উত্তর কোরিয়া।

 আন্তর্জাতিক ডেস্কঃ উচ্চ প্রযুক্তি সম্পন্ন নতুন ধরনের অস্ত্র উৎপাদন শুরু করেছে উত্তর কোরিয়া। সম্প্রতি দেশটির শীর্ষ নেতা কিম জং উন এই অস্ত্র কারখানা পরিদর্শন করেছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংস্থা উচ্চ প্রযুক্তি সম্পন্ন ওই অস্ত্রগুলোকে কৌশলগত অস্ত্র বলে অভিহিত করেছে,যেগুলো দেশটিকে স্টিল ওয়াল এর মতো সুরক্ষা দেবে। অস্ত্র কারখানা পরিদর্শনকালে কিম জং উন বলেছেন,এটি পুরো অঞ্চলে আমাদের প্রতিরক্ষা সক্ষমতা দ্রুত বৃদ্ধির আরেকটি প্রদর্শনী। কিম জং উন বলেন,নতুন এই প্রযুক্তি আমাদের সামরিক বাহিনীর লড়াই সক্ষমতার যুগান্তকারী পরিবর্তন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন