
আন্তর্জাতিক ডেস্কঃ প্রাণের অস্তিত্ব খুঁজতে লাল গ্রহ হিসেবে পরিচিত মঙ্গলে পাঠানো হবে বিশেষ এক রোবট। রোবটটি ২০২১ সাল নাগাদ মঙ্গলের নিরক্ষরীয় অঞ্চলের কাছাকাছি একটি এলাকায় অনুসন্ধান চালাবে। লেইচেস্টার ইউনিভার্সিটির বিশেষজ্ঞ প্যানেলের এক বৈঠকে ঐ এলাকাটির কথা সুপারিশ করা হয়েছে। জলের সাথে দীর্ঘ সময়ের মিথস্ক্রিয়ায় কঠিন শিলা থেকে এই গ্রহটিকে কাঁদামাটির প্রাচুর্যতা বেশি। “এক্সোমারস” নামের এই রোবট যানটিতে থাকবে ড্রিল মেশিন এবং আধুনিক সব যন্ত্রপাতি। মঙ্গলে সুদূর অতীতে কিংবা বর্তমানে কোন প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা সে সম্পর্কে অনুসন্ধান করবে এই এক্সোমারস রোবট। পুরো প্রকল্পটির তত্ত্বাবধানে থাকবে ইউরোপিয়ান এবং রাশিয়ান স্পেস এজেন্সির বিজ্ঞানীরা। রোবট “এক্সোমারস” যানটির মঙ্গলে অবতরণের সম্ভাব্যতা নিয়ে গত চার বছর ধরে গবেষণা করছেন বিজ্ঞানীরা। নাসার মাটিতে রোবট নামাতে গিয়ে বিপদের ঝুঁকি কমাতে আগেভাগেই বিশেষজ্ঞ প্যানেল বৈঠক করে। লেইচেস্টার ইউনিভার্সিটির এই বৈঠকে রাখা হয়েছিল মঙ্গলের ভূতত্ত্ব বিশেষজ্ঞ এবং প্রকৌশলীদের। বৈঠকের মাধ্যমে কোথায় এই রোবটটিকে নামালে তা নিরাপদে নামতে পারবে সেটি নির্ধারণ করা হয়। কারণ মঙ্গলপৃষ্ঠে অবতরণ করাটা যে কোন যানের জন্য খুবই কঠিন একটি কাজ।
এর আগে মঙ্গলে এই ধরনের রোবট নামানোর অর্ধডজন প্রকল্প গ্রহণ করা হলেও মঙ্গলের মাটিতে সফলভাবে অবতরণ করতে ব্যর্থ হয়েছে বেশিরভাগই। ২০১২ সালে নাসার পাঠানো কিউরিওসিটি রোভারই সবচেয়ে বেশি সফলতা লাভ করে। প্রায় এক টন ওজনের সেই রোবট যানটি ছিল নাসার বিজ্ঞানীদের সবচেয়ে বেশি সফল। ২০১৬ সালে ইউরোপিয়ান এজেন্সির পাঠানো একটি রোবট যান মঙ্গলপৃষ্ঠে নামার আগেই ধ্বংস হয়ে যায়। লেইচেস্টার ইউনিভার্সিটির এই কমিটিতে থাকা অধ্যাপক জন ব্রিজের মতে, এবার রোবট এক্সোমারসের প্রধান কাজ হবে মঙ্গল পৃষ্ঠের মাটিতে অনুজীব কিংবা অতীতে প্রাণের অস্তিত্ব থাকার নমুনার বিষয়টি অনুসন্ধান করা। এই রোবট যানটি মাটির অভ্যন্তরে দুই কিলোমিটার পর্যন্ত খনন করতে পারবে। রাশিয়া পরিচালিত কাজাকাস্তানের রকেট বন্দর থেকে ২০২০ সালের ২৫ জুলাই থেকে ১৩ আগস্টের মধ্যে এই রোবটটি যাত্রা শুরু করবে। আর ২০২১ সালের ১৯ মার্চ নাগাদ সেটি পৌঁছাবে মঙ্গলপৃষ্ঠে।