
আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলের সুলাওয়েসি প্রদেশে ৫ দশমিক ১ মাঝারি মাত্রার ভূমিকম্প ও ভূমিধসে অন্তত ৭ জনের প্রাণহানি ঘটেছে। আজ শনিবার ভূমিকম্পটি ইন্দোনেশিয়ান পূর্ব প্রদেশ নুসা তেনগারার রাজধানী কুপাঙের ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ১০ কিলোমিটার গভীরতায় আঘাত হানে বলে জানা যায়। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পুনর্বাসন ও পুনর্গঠন ইউনিটের প্রধান পাসামবোন প্যাঙ্গললি বলেন, উদ্ধার তৎপরতা চালানোর সময় এ প্রাণহানির ঘটনা ঘটেছে। তিনি বলেন, সুলাওয়েসিতে ভূমিধসে কমপক্ষে ৮টি বাড়ি মাটির নিচে চাপা পড়েছে। এছাড়া কিছু কিছু এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটেছে।