News71.com
 International
 17 Nov 18, 06:01 AM
 305           
 0
 17 Nov 18, 06:01 AM

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় গজ’র আঘাতে তামিলনাড়ুতে নিহত ৩২

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় গজ’র আঘাতে তামিলনাড়ুতে নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিল নাড়ুতে বঙ্গোপসাগরে সৃষ্ট গাজার আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। তামিল নাড়ু ও পুদুচেরির উপকূলে গতকাল শুক্রবার দিনগত রাতে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় গাজা।চেন্নাই আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বিভিন্ন এলাকায় ক্রমাগত বৃষ্টিপাত বাড়ছে। ঝড় ও প্রবল বর্ষণের কারণে অনেক এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটেছে। এদিকে, জানমালের নিরাপত্তায় বিভিন্ন এলাকায় স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ রয়েছে ট্রেন সার্ভিসও। গাছপালা উপড়ে বন্ধ রয়েছে অনেক এলাকার সড়ক যোগাযোগ। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে অনেক এলাকায়। জেলেদেরও সাগরে না যেতে সংকেত দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন