News71.com
 International
 16 Nov 18, 02:32 PM
 273           
 0
 16 Nov 18, 02:32 PM

মালয়েশিয়ায় আবু সায়াফ জঙ্গি দলের ৮ সদস্য আটক

মালয়েশিয়ায় আবু সায়াফ জঙ্গি দলের ৮ সদস্য আটক

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনভিত্তিক জঙ্গি গোষ্ঠী আবু সায়াফের ৮ সদস্যকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ। গত দুই সপ্তাহ ধরে মালয়েশিয়ার পুত্রাজায়া এবং সাবাহ প্রদেশে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১ জন মায়েশিয়ান এবং ৭ জন ফিলিপাইনের নাগরিক রয়েছেন। মালয়েশিয়া পুলিশ দাবি করছে, এই জঙ্গি সদস্যরা মালয়েশিয়ায় পূর্ব সাবাহ এলাকায় জলদস্যুতার পরিকল্পনা করছিলেন। আজ শুক্রবার একটি বিবৃতিতে সাবাহ প্রদেশের পুলিশ প্রধান মোহাম্মাদ ফুজি হারুন একটি বিবৃতিতে বলেন, আটককৃতদের মধ্যে ৩০ বছর বয়সী একজন ফিলিপাইনের নাগরিক রয়েছেন যিনি আবু সায়াফ জঙ্গি দলের একজন কমান্ডার এবং দলটির জ্যেষ্ঠ নেতা ফুরুজি ইন্দামার একজন ডান হাত। গতসপ্তাহে ইস্টার্ন সাবাহ সিকিউরিটি কমান্ড(ইসসকম) কমান্ডার হাজানি ঘাজালি জানান, সাবাহ প্রদেশে জলদস্যুতা হতে পারে। এমন ঘোষণার দুই সপ্তাহের মধ্যেই এই ৮ জনকে আটক করল পুলিশ। প্রসঙ্গত, ইস্টার্ন সাবাহ সিকিউরিটি কমান্ড আবু সায়াফ জঙ্গি গোষ্ঠীদের প্রতিহত করার জন্য ২০১৩ সালে গঠিত হয়।আবু সায়াফ জঙ্গি গোষ্ঠী প্রায়ই সাবাহ অঞ্চলে জলদস্যুতা চালিয়ে থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন