News71.com
 International
 16 Nov 18, 02:30 PM
 302           
 0
 16 Nov 18, 02:30 PM

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ঝড়ে নিহত ৮।।শতাধিক ফ্লাইট বাতিল  

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ঝড়ে নিহত ৮।।শতাধিক ফ্লাইট বাতিল   

আন্তর্জাতিক ডেস্কঃ শীতকাল আসতে না আসতেই যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে ভয়াবহ রকমের তুষার ঝড়। ইতোমধ্যেই দেশটির পূর্বাঞ্চলের প্রায় অর্ধেক এলাকায় ছড়িয়ে পড়েছে এ ঝড়। আর এতে অন্তত আটজনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। এছাড়া এদিকের অঞ্চলগুলোর হাজার হাজার মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার দেশটিতে প্রথম উত্তরপূর্বকোণ থেকে মধ্যপূর্বাঞ্চলে আঘাত হানে তুষার ঝড়। এসময় ঝড়ের সঙ্গে বৃষ্টি এবং বরফের মিশ্রণও ছিল। এ ভয়াবহ তুষার ঝড়ের কারণে এলাকারা স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া এর কারণে শতাধিক ফ্লাইটও বাতিল হয়ে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন