
আন্তর্জাতিক ডেস্কঃ সলোমন দীপপুঞ্জে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৬ দশমিক ২ বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। আজ শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৯টা ২৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। তবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা সুনামি সর্তকর্তা জারি করা হয়নি। পশ্চিমাঞ্চলীয় কিরাকিরা থেকে ১৬১ কিলোমিটার দূরে সৃষ্ট ভূমিকম্পের গভীরতা ছিলো ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ৩৩ কিলোমিটার গভীরে। যা অনুভূত হয় পাশ্ববর্তী ভানুয়াতুতেও।