News71.com
 International
 16 Nov 18, 11:14 AM
 257           
 0
 16 Nov 18, 11:14 AM

ব্রিটেনের ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী রাবের পদত্যাগ

ব্রিটেনের ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী রাবের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রেক্সিট নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নতুন সমঝোতার জেরে পদত্যাগ করলেন ব্রিটেনের ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডমিনিক রাব। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র ব্রেক্সিট নিয়ে পরিকল্পনা অখণ্ড ব্রিটেনের জন্য ভয়াবহ উল্লেখ করে রাব তার পদত্যাগ পত্রে বলেন, আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ব্রেক্সিট চুক্তি নিয়ে গতকালের মন্ত্রীসভার বৈঠকের পর আমাকে পদত্যাগ করতেই হবে। আমি সে সব সমস্যার সমধান করতে পারিনি যেটা গত নির্বাচনে ইশ্তেহারে আমি আমার দেশকে প্রতিজ্ঞা করেছিলাম। এটাই, এটা কষ্টদায়ক হলেও এটি জনগণের বিশ্বাসের বিষয়। প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার ব্রেক্সিট চুক্তি হাউজ অফ কমন্সে ব্রেক্সিট চুক্তির খসড়া উত্থাপন করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এখানকার অনুমোদন পেলেই আগামী ২৯ মার্চ ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হতে পারবে ব্রিটেন।এর আগে গতকাল বুধবার কয়েক মাসের আলাপ-আলোচনার পর ব্রেক্সিট চুক্তির খসড়ায় সম্মতি প্রদান করে যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন