
আন্তর্জাতিক ডেস্কঃ ক্যামেরুনে সেনাবাহিনীর সঙ্গে এঙ্গলোফোন বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষে ৩৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সবাই বিচ্ছিন্নতাবাদী দলের সদস্য বলে নিশ্চিত করেছে ক্যামেরুন সেনাবাহিনী। ক্যামেরুন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল দিদিয়ের বাডজেক বলেন, বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে দু দিনব্যাপী সংঘর্ষের পর মায়ো বিঙ্কা এলাকায় আটক থাকা অনেক লোকজনকে উদ্ধার করা হয়েছে। এদিকে আলাদা একটি ঘটনায় ক্যামেরুনের এনওয়া শহরের মেয়রকে বিচ্ছিন্নতাবাদীরা হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি ক্যামেরুনে ৭৯ ছাত্রকে অপহরণ করেছিল এঙ্গলোফোন বিচ্ছিন্নতাবাদী। তবে অপহরণ করার পর ওই সব ছাত্রদের ছেড়েও দিয়েছিল তারা। ক্যামেরুনকে ভেঙে আমবাজনিয়া নামক রাষ্ট্রগঠনের জন্য বিদ্রোহ করছে এঙ্গলোফোন বিচ্ছিন্নতাবাদীরা।