
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প না আসায় এবার ভারতের প্রজাতন্ত্র দিবসের চিফ গেস্ট হবেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সায়রিল রামাফোসা৷ ২৬শে জানুয়ারি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সায়রিল রামাফোসা চিফ গেস্ট হয়ে আসতে চলেছেন৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রজাতন্ত্র দিবসের নিমন্ত্রণ অস্বীকার করার পর ভারত এমন এক দেশের কথা ভাবে যার রাজনৈতিক ও প্রাকৃতিক গুরুত্ব রয়েছে৷ প্রেসিডেন্ট সায়রিল রামাফোসাকে নিমন্ত্রণ দেওয়ার আরও একটি কারণ রয়েছে৷ এবছরই সাবেক প্রেসিডেন্ট মহত্মা গান্ধীর ১৫০ তম জন্ম জয়ন্তী পালন হতে চলেছ৷ সায়রিল রামাফোসাকে গান্ধীজী ও দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার সমর্থক হিসেবে মানা হয়৷ প্রথমে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ করা হয়৷ কিন্তু আমেরিকার তরফ থেকে সেই আমন্ত্রণ অস্বীকার করে দেওয়া হয়৷ ট্রাম্প ভারতে না আসার কারণ হিসেবে ওই সময় ব্যস্ত থাকার অজুহাত দেন৷ মনে করা হচ্ছে ট্রাম্পের স্টেট অফ ইউনিয়নে অংশ নেওয়ার কারণই এদেশে প্রজাতন্ত্র দিবসে উপস্থিত না হওয়ার প্রধান কারণ হতে পারে৷ যার সময় পড়েছে ২২ শে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে৷
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এদেশের প্রজাতন্ত্র দিবসের আসার নিমন্ত্রণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি ২০১৭ সালে যখন আমেরিকা সফরে যান সেসময় ২০১৮ এর প্রজাতন্ত্র দিবসে ডোনাল্ড ট্রাম্পকে চিফ গেস্ট হিসেবে আসার জন্য নিমন্ত্রণ দিয়ে আসেন৷ ৭৫ বছর বয়সী জেকব জুমার পদত্যাগের পর ৬৫ বছর বয়সী সায়রিল রামাফোসা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)-এর নতুন অধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়৷ ফেব্রুয়ারিতে তিনি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি পদে শপথ নেন৷সায়রিল রামাফোসা প্রবাসী ভারতীয় দিবস অনুষ্ঠানেও অংশ নেবেন বলে জানা গিয়েছে৷ এই বছর প্রবাসী ভারতীয় দিবস বারানসিতে পালন করা হবে বলে জানা গিয়েছে৷