News71.com
 International
 15 Nov 18, 06:20 AM
 280           
 0
 15 Nov 18, 06:20 AM

ইরানের সামনে তেল বিক্রির বহু পথ খোলা রয়েছে ॥ প্রেসিডেন্ট রুহানি  

ইরানের সামনে তেল বিক্রির বহু পথ খোলা রয়েছে ॥ প্রেসিডেন্ট রুহানি   

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, মার্কিনিরা ঘোষণা দিয়েছিল তারা ইরানের তেল বিক্রি শূন্যের কোঠায় নামিয়ে আনবে। কিন্তু নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগ মুহূর্তে তারা দেখতে পায় এটি করা সম্ভব নয়। ইরানের সামনে তেল বিক্রির বহু পথ খোলা রয়েছে কাজেই আমেরিকা যতই নিষেধাজ্ঞা দিক আমাদের তেল রপ্তানি বন্ধ হবে না। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমেরিকার অভ্যন্তরীণ সমস্যা ও তেলের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা থাকায় ইরানের তেল বিক্রি পুরোপুরি বন্ধ করে দেওয়া সম্ভব নয় বলে উল্লেখ করেন রুহানি। তিনি বলেন, নানামুখী চাপ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও বহির্বিশ্বের সঙ্গে ইরানের অর্থনৈতিক লেনদেন বন্ধ হয়নি। ইরানি জনগণ অতীতের মতো আমেরিকার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং নিষেধাজ্ঞা অকার্যকর করে দেবে। হাসান রুহানি বলেন, মার্কিনীরা ইরানের বিরুদ্ধে যে মিথ্যা প্রচারণা শুরু করেছে তা বিশ্ববাসী উপলব্ধি করতে পেরেছে। কাজেই প্রচারণা চালিয়ে তারা ইরানের কোনও ক্ষতি করতে পারবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন