News71.com
 International
 15 Nov 18, 04:09 AM
 217           
 0
 15 Nov 18, 04:09 AM

সৌদি আরবে আকস্মিক বন্যায় নিহত ৩০

সৌদি আরবে আকস্মিক বন্যায় নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবে আকস্মিক বন্যায় ৩০ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। আজ বুধবার এক বিবৃতিতে সৌদি সিভিল ডিফেন্স জানায়, বন্যা ও এর সঙ্গে সংশ্লিষ্ট বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের প্রাণহানি ঘটেছে। এই সময়ে উদ্ধার করা হয়েছে ১৪৮০ জনকে। বেশিরভাগই উদ্ধার হয়েছে রাজধানী রিয়াদ থেকে। কর্মকর্তারা আরও জানান, বন্যা কবলিত এলাক থেকে ৩ হাজার ৮৬৫ জনকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়। ২০০১ জনকে দেওয়া হয় অস্থায়ী আশ্রয়।বন্যা কবলিত এলাকাগুলোতে না যাওয়ার জন্য ও প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সৌদি নাগরিকদের আহ্বান জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন