News71.com
 International
 14 Nov 18, 11:59 AM
 249           
 0
 14 Nov 18, 11:59 AM

কাশ্মীরের ইস্যুতে ভারতে পারমাণবিক হামলার হুমকি দিয়েছে পাকিস্তান।

কাশ্মীরের ইস্যুতে ভারতে পারমাণবিক হামলার হুমকি দিয়েছে পাকিস্তান।

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীর ইস্যুতে বিবৃতিতে দিয়েছেন আজাদ জম্মু ও কাশ্মীরের এজেকে প্রেসিডেন্ট সর্দার মাসুদ খান। মাসুদ খান কাশ্মীর ইস্যুতে ভারতে পারমাণবিক হামলার হুমকি দিয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার পাকিস্তানের মুজাফ্ফারাবাদে অনুষ্ঠিত নৌবাহিনীর একটি অনুষ্ঠানে মাসুদ খান এসব কথা বলেন।

মাসুদ খান বলেছেন,কাশ্মীর নিয়ে একগুঁয়েমি করছে ভারত যা দক্ষিণ এশিয়াতে পারমাণবিক যুদ্ধ উসকে দিতে পারে। কাশ্মীর ইস্যুতে অন্য কোনো সমাধান নেই। পাকিস্তানের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনারও উদ্যোগ নিচ্ছে না ভারত। মাসুদ খান বলেন,পাকিস্তান কাশ্মীর ইস্যুতে সবসময় শান্তিপূর্ণ আলোচনা করতে চেয়েছে। কিন্তু ভারত সামরিক উপায়েই সমস্যার সমাধান করতে চেয়েছে৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন