News71.com
 International
 13 Nov 18, 04:38 PM
 265           
 0
 13 Nov 18, 04:38 PM

শ্রীলঙ্কায় পার্লামেন্ট ভাঙনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দিল প্রধান রাজনৈতিক দল

শ্রীলঙ্কায় পার্লামেন্ট ভাঙনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দিল প্রধান রাজনৈতিক দল

আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলঙ্কায় পার্লামেন্ট ভাঙনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো। আজ মঙ্গলবার ইউএনপি, প্রধান বিরোধীদল তামিল ন্যাশনাল অ্যালায়েন্স ও বামপন্থি পিপলস লিবারেশন ফ্রন্টসহ দেশটির ১০টি দল সুপ্রিম কোর্টে প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার পার্লামেন্ট ভাঙনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে পিটিশন দায়ের করে। এর আগে, গত শুক্রবার দেশটিতে চলমান রাজনৈতিক সংকটের মধ্যেই পার্লামেন্ট ভেঙে দেন সিরিসেনা। একই সঙ্গে আগামী ৫ই জানুয়ারী আগাম নির্বাচনের ডাক দেন তিনি। তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন