News71.com
 International
 13 Nov 18, 12:44 PM
 238           
 0
 13 Nov 18, 12:44 PM

রোহিঙ্গা ফেরাতে নয়াদিল্লিতে কূটনীতিকদের সহায়তা চাইলো বাংলাদেশ  

রোহিঙ্গা ফেরাতে নয়াদিল্লিতে কূটনীতিকদের সহায়তা চাইলো বাংলাদেশ   

নিউজ ডেস্কঃ রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে নয়াদিল্লিতে কূটনীতিকদের সহায়তা চেয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে এ সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। রোহিঙ্গা পরিস্থিতি জানাতে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে ৬০ জনেরও বেশি কূটনীতিক অংশ নেন। ব্রিফিংয়ে নয়াদিল্লির হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী রোহিঙ্গা ফেরাতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার জন্য কূটনীতিকদের প্রতি আহ্বান জানান।

নয়াদিল্লির হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী বলেন, মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখলে দীর্ঘমেয়াদী সমাধানের পথ প্রশস্ত হতে পারে। মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠেয় জাতিসংঘের থার্ড কমিটির বৈঠকের রেজ্যুলেশনে ইতোমধ্যেই ৯৯টি দেশ সমর্থন দিয়েছে। গত বছর থার্ড কমিটির বৈঠকে ১৩৫টি দেশ সমর্থন দিয়েছিলো। ব্রিফিংয়ে হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে চুক্তি অনুযায়ী আগামী ১৫ নভেম্বর দুই হাজারেরও বেশি রোহিঙ্গা প্রথম ব্যাচে মিয়ানমার ফিরে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এ প্রক্রিয়ায় জাতিসংঘ যুক্ত রয়েছে। এ প্রত্যাবাসন মিয়ানমারের জন্য একটি টেস্ট কেস হবে বলেও জানান মোয়াজ্জেম আলী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন