News71.com
 International
 13 Nov 18, 11:44 AM
 204           
 0
 13 Nov 18, 11:44 AM

ইসরায়েলি বিমান হামলায় ৫ ফিলিস্তিনি নিহত।

ইসরায়েলি বিমান হামলায় ৫ ফিলিস্তিনি নিহত।

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারো হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গতকাল সোমবার ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,গতকাল সোমবার নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে। উল্লেখ্য,এর আগের দিন ইসরাইলি বাহিনী গাজায় অনুপ্রবেশ করে গুপ্ত হামলা চালিয়ে সাত ফিলিস্তিনিকে হত্যা করে। এদিকে,গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস জানিয়েছে,গতকাল সোমবার ইসরায়েলি বিমান হামলায় তাদের আল আকসা টিভি স্টেশন ভবন ধ্বংস হয়ে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন