
আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের কাছ থেকে ৫০০ মারকাবা সামরিক ট্যাঙ্ক কিনেছে সৌদি আরব। তেল আবিব এবং রিয়াদের মধ্যে এটিই সবচেয়ে বড় গোপন সামিরক চুক্তি বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, স্পেনের একটি কম্পানির মাধ্যমে সৌদি আরব ইসরায়েলের কাছ থেকে ৫০০ আধুনিক ট্যাঙ্ক কিনেছে। স্পেনের একটি কম্পানির নামে এসব ট্যাঙ্ক কেনা হলেও সৌদির ক্ষমতাসীন যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্যাঙ্ক বাবদ নগদ অর্থ পরিশোধ করেন বলে জানা গেছে। এসব ট্যাঙ্ক আগামী ছয় মাসের মধ্যে সৌদি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। এর আগে, সৌদির বিমানবন্দরের নিরাপত্তা রক্ষার দায়িত্ব ইসরাইলের জি-ফোর-এস কম্পানির হাতে হস্তান্তর করা হয়।