News71.com
 International
 13 Nov 18, 07:02 AM
 227           
 0
 13 Nov 18, 07:02 AM

গোপনে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।।আমেরিকার

গোপনে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।।আমেরিকার

আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকার নতুন এক রিপোর্ট জানায়, উত্তর কোরিয়ায় ২০টি গোপন মিসাইল বেস রয়েছে। এবং গোপনে সেগুলোর কার্যক্রমও চালানো হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া গোপনে যে পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে তার ফুটেজ উঠে এসেছে স্যাটেলাইটে। মার্কিন থিংক ট্যাংকের দাবি, উত্তর কোরিয়ায় যে ২০টি মিসাইল বেস আছে এর মধ্যে ১৩ টির সন্ধান পেয়েছে আমেরিকা। ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়, আলোচনা সত্ত্বেও মিসাইল বেসে কার্যক্রম চালাচ্ছে উত্তর কোরিয়া। চলতি বছরে জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর ট্রাম্প জানায় উত্তর কোরিয়া সকল ধরণের পরমাণু কর্মসূচি বন্ধ করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন