News71.com
 International
 13 Nov 18, 06:01 AM
 213           
 0
 13 Nov 18, 06:01 AM

মালিতে আত্মঘাতী হামলায় নিহত ৫

মালিতে আত্মঘাতী হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্কঃ মালির গোলযোগপূর্ণ উত্তরাঞ্চলে গতকাল সোমবার এক আত্মঘাতী হামলায় অন্তত ৫ বেসামরিক লোক নিহত এবং মাইন অপসারণে জাতিসংঘের সাথে চুক্তিতে কাজ করতে আসা ৭ বিদেশী শ্রমিক আহত হয়েছে। নিহতরা মালির নাগরিক। দেশটির নিরাপত্তা মন্ত্রণালয় ও অন্যান্য সূত্র একথা জানিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানায়, আল-কায়েদা সংশ্লিষ্ট এক জঙ্গি গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। স্থানীয় সময় গতকাল রাত আটটার দিকে গাও নগরীতে এ হামলা চালানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, একটি আবাসিক কমপ্লেক্স চত্বরে বিস্ফোরক ভর্তি একটি গাড়ির বিস্ফোরণ ঘটানো হয়। এতে আরো বলা হয়, এই ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। বিস্ফোরণে আশপাশের কয়েকটি বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। পশ্চিমা একটি কূটনৈতিক সূত্র জানায়, গাওয়ে সোমবারের এই সন্ত্রাসী হামলায় দুই কলম্বিয়ান, এক দক্ষিণ আফ্রিকান ও এক জিম্বাবুয়ের নাগরিক আহত হয়েছেন। এরা জাহিসংঘের মাইন অপসারণ কার্যক্রমের ঠিকাদারী প্রতিষ্ঠানের (ইউএনএমএএস) সাথে সাবকন্ট্রাকে কাজ করতেন। গ্রুপ টু সাপোর্ট ইসলাম অ্যান্ড মুসলিম (জিএসআইএম) নামের একটি জঙ্গি গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন