News71.com
 International
 13 Nov 18, 05:40 AM
 192           
 0
 13 Nov 18, 05:40 AM

তামিলনাড়ুর দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘গাজা’॥ উপকূলে হাই রেড এলার্ট জারি

তামিলনাড়ুর দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘গাজা’॥ উপকূলে হাই রেড এলার্ট জারি

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের তামিলনাড়ুর দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় গাজা।। উপকূলে হাই রেড এলার্ট জারি। পরিস্থিতি মোকাবিলায় সতর্ক প্রশাসন৷ ৩০,৫০০ জনের উদ্ধারকারী দল তৈরি রাখেছে তামিলনাড়ু সরকার৷ শুধু তামিলনাড়ু নয়,প্রতিবেশী পুদুচেরিতেও আছড়ে পড়বে ঘূর্ণিঝড় গাজা এই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷ কেন্দ্র শাসিত পুদুচেরিতেও সব ধরণের সতর্কতা অবলম্বন করা হয়েছে৷

হাওয়া অফিস জানাচ্ছে, নাগাপাত্তিনামের উত্তরপূর্বে ৬৫০ কিলোমিটারে রয়েছে এটি এবং ১৫ নভেম্বর ভূখণ্ডে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা৷ আগামীকাল বুধবার থেকে বৃষ্টি শুরু হবে তামিলনাড়ুতে৷ প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না ইন্ডিয়া মেটিওরলজিক্যাল ডিপার্টমেন্ট৷ ফলে পর্যটক থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷ ঘূর্ণিঝড় গাজার প্রবাবে অন্দ্রের দক্ষিন উপকূলীয় অংশ ও কেরলেও বৃষ্টি হতে পারে৷ পূর্বাভাস যা তাতে, তামিলনাড়ুর নাগাপাট্টিনাম, তানজাভুর, পুদুকোট্টাই, রামানাথাপুরম জেলায় ঘূর্ণিঝড়ের আঁচ সবচেয়ে বেশি পড়বে৷ এই সব অংশে সমুদ্রপৃষ্ঠ থেকে এক মিটার উচ্চতায় হাই এলার্ট জারি করা হয়েছে৷ ঘূর্ণিঝড় গাজা মোকাবিলায় গতকাল সোমবারই ক্যাবিনেট বৈঠক করেন তামিলনাড়ুন মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী৷ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ বিপর্যয় মোকাবিলা দলের সঙ্গেই মজুত রয়েছে খাবার, ত্রান সামগ্রী৷ ব্যবস্থা করা হয়েছে ত্রান শিবিরেরও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন