
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের তেলেঙ্গনা রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহন ৭ ডিসেম্বর৷ এই মর্মে ভারতের নির্বাচন কমিশন সোমবার বিজ্ঞপ্তি জারি করেছে৷ ভোট গণনার দিন ধার্য করা হয়েছে ১১ডিসেম্বর৷ ওই বিজ্ঞপ্তি অনুসারে ভোটের জন্য মনোনয়ন জমা করার সময়সূচি হল ১২-১৯ ডিসেম্বর৷ অন্যদিকে ২০নভেম্বর ধার্য করা হয়েছে এই মনোনয়ন পরীক্ষার জন্য৷ এদিকে ২২ তারিখের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া যাবে৷ নির্বাচনী অফিসারের অফিস থেকে আগেই বলা হয়েছিল বিধানসভায় তেলেঙ্গনার ভোটার সংখ্যা নয় লক্ষ কমে গিয়ে দাঁড়িয়েছে ২.৭৩ কোটি৷ এবারের রাজ্যে ভোটে ৩২,৫৭৪টির বেশি পোলিং স্টেশন রয়েছে এবং আরও কয়েকটি গড়া হবে ভোটারের সংখ্যার উপর নির্ভর করে৷ মেয়াদ শেষের আট মাস আগেই ১১৯ সদস্যের বিধানসভা গত ৬ সেপ্টেম্বর ভেঙে দেওয়া হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখন রাওয়ের অনুরোধে।