News71.com
 International
 12 Nov 18, 11:23 AM
 265           
 0
 12 Nov 18, 11:23 AM

ইয়েমেনে হুথিদের লক্ষ্য করে কয়েক দফা বিমান হামলা॥ ১৪৯ নিহত

ইয়েমেনে হুথিদের লক্ষ্য করে কয়েক দফা বিমান হামলা॥ ১৪৯ নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনে সৌদি সমর্থিত জোটের সঙ্গে সরকারি বাহিনী হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে। গত ২৪ ঘণ্টায় এ বিমান হামলায় বহু বেসামরিক নাগরিকসহ ১৪৯ জন নিহত হয়েছে। দেশটির হুদাইদাহ শহরে সরকারি বাহিনীর সঙ্গে হুথি বিদ্রোহীদের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। হুদাইদার স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন, নতুন করে এই সংঘর্ষে ১১০ হুথি বিদ্রোহী এবং সরকার বাহিনীর ৩২ সদস্য নিহত হয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি ১০ মিনিটে একজন শিশু প্রাণ হারাচ্ছে ইয়েমেনে। ইয়েমেনে মানবিক সহায়তা পৌঁছানোর অন্যতম বন্দর হচ্ছে হুদাইদাহ। প্রসঙ্গত,২০১৪ সালে ইয়েমেনে সংঘাত শুরু হয়। এরপরেই রাজধানী সানা দখল করে নেয় হুথি বিদ্রোহীরা। ২০১৫ সালে সৌদি জোট ইয়েমেনে অভিযান শুরু করে সৌদি জোট। চলতি বছরের জুনে হুদাইদাহ দখলের জন্য নতুন করে অভিযান শুরু করে সৌদি জোট। এরপর থেকেই দু'পক্ষের লড়াই চলছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসামরিক নাগরিকরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন