
আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের হোদেইদা শহরে বিদ্রোহীদের সংঘর্ষে গত ২৪ ঘন্টায় ৬১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। দেশটির তরফ থেকে এই তথ্য জানানো হয়েছে। দেশটির হুতি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সরকারি বাহিনীর এ সংঘর্ষ ঘটে। আহতদের সানা ও ইব প্রদেশের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানানো হয়। দেশটির তরফ থেকে বলা হয়, গত দশ দিনে সংঘর্ষে ৪০০ জনের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ২০১৫ সাল থেকে এ পর্যন্ত সংঘর্ষে ১০ হাজার লোক প্রাণ হারিয়েছে।