
নিউজ ডেস্কঃ ভারতের মিজোরামে ৫.২ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কেঁপেছে সিলেটসহ দেশের পূর্বাঞ্চল। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি এখনও। গতকাল শনিবার রাত ১১টা ১৫ মিনিট ৪৮ সেকেন্ডে এ ভূমিকম্প আঘাত হানে। এটি স্থায়ী ছিল প্রায় ৫ সেকেন্ড। যদিও বাসা-বাড়িতে অনেকেই কম্পন টের পায়নি। এ বিষয়ে সিলেট আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, ৫ দশমিক ২ মাত্রায় অনুভূত ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারত ও মিয়ানমার সীমান্তবর্তী স্থানে। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৩১৮ কিলোমিটার এবং সিলেট থেকে দূরত্ব আরও বেশি বলে জানিয়েছেন তিনি।