
আন্তর্জাতিক ডেস্কঃ ওশেনিয়া মহাদেশের দ্বীপরাষ্ট্র টোঙ্গায় আজ শনিবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৬.২ ছিল বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এ দ্বীপরাষ্ট্রটির ৩৪০ কিলোমিটার পশ্চিমে ভূকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৫৭২ কিলোমিটার গভীরে। তবে এর প্রভারে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানায়।