News71.com
 International
 10 Nov 18, 03:54 PM
 206           
 0
 10 Nov 18, 03:54 PM

ইউরোপের তৈরী হল নতুন প্রতিরক্ষা ব্যবস্থা॥নেতৃত্বে ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁ  

ইউরোপের তৈরী হল নতুন প্রতিরক্ষা ব্যবস্থা॥নেতৃত্বে ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁ   

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপের সীমান্তের কাছে সামরিক কিংবা মানবিক সংকট তৈরি হলে ব্যবস্থা নিতে হবে তাড়াতাড়ি৷ সেই কারণেই ইউরোপে গড়ে তোলা হল নতুন প্রতিরক্ষা উদ্যোগ৷ ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁরের প্রচেষ্টাতেই এই উদ্যোগ নেওয়া হল৷ যার পোশাকি নাম ইউরোপিয়ান ইন্টারভেনশন ইনিশিয়েটিভ বা EI2৷ প্রেসিডেন্ট মাক্রোঁ প্রায় এক বছরের বেশি সময় ধরে এমন উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করেছেন৷ অবশেষে জার্মানি-সহ মোট দশটি দেশ এতে অংশ নিতে সম্মত হয়েছে৷ ফরাসি প্রতিরক্ষামন্ত্রক ট্যুইট করে জানিয়েছে, ইউরোপের জন্য এই ধরনের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকা দরকার৷ তা সামলাতে নতুন এই ব্যবস্থা সবসময় প্রস্তুত থাকবে বলে জানা গিয়েছে৷ একই সঙ্গে ফরাসি প্রতিরক্ষামন্ত্রলয় জানিয়েছে, এতে ন্যাটোর সঙ্গে নতুন কোনও সংঘাত হবে না৷ বরং ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে।

প্রসঙ্গত, ফরাসি প্রেসিডেন্টের উদ্যোগ নিয়ে ইউরোপের অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন৷ কারণ, তখন পেসকো নামে ইইউ-এর আরেকটি প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা চলছিল৷ গত বছরের ডিসেম্বরে পেসকো সংক্রান্ত চুক্তি সই হয়৷ ইইউ-এর ২৫টি দেশ তাতে সই করে৷ সদস্য দেশগুলোর মধ্যে সামরিক মহড়া ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে সহযোগিতা আদানপ্রদানই পেসকো চুক্তির লক্ষ্য৷ তবে মাক্রোঁর আসল স্বপ্ন, একটি ইউরোপীয় সেনাবাহিনী গড়ে তোলা৷ তাঁর কথায়, তাঁদের এমন ইউরোপ দরকার যা, যুক্তরাষ্ট্রের উপর নির্ভর না করেই নিজেকে রক্ষা করতে সক্ষম হবে৷ সেই কাজে নতুন এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে৷ এদিকে এই উদ্যোগে জার্মানিকে পাশে চায় ফ্রান্স৷ অনেক টালবাহানার পর তারা এই উদ্যোগে সামিল হয়েছে৷ তবে ফ্রান্স চায় জার্মানির ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠুক এক্ষেত্রে৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন