News71.com
 International
 10 Nov 18, 08:02 AM
 174           
 0
 10 Nov 18, 08:02 AM

কলকাতায় ৭৬ আরোহী নিয়ে ইন্ডিগো এয়ারের জরুরি অবতরণ  

কলকাতায় ৭৬ আরোহী নিয়ে ইন্ডিগো এয়ারের জরুরি অবতরণ   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের ইন্ডিগো এয়ারের একটি যাত্রীবাহী বিমান উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই জরুরি অবতরণ করেছে। এতে পাইলটের বুদ্ধিমত্তায় প্রাণে রক্ষা পেয়েছেন প্লেনের ৭৬ আরোহী। এ ব্যাপারে মানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে প্লেনটি উড্ডয়নের পর এর পাইলট যান্ত্রীক ত্রুটির কথা জানান। মাত্র ১৫ মিনিটের মধ্যে প্লেনটি ফের বিমানবন্দরে ফেরত আসে।


জানা গেছে, গৌহাটি অভিমুখী ইন্ডিগো এয়ারের একটি বিমান কলকাতা নেতাজি সুবাস চন্দ্র বোস বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এর কয়েক মিনিটের মধ্যেই পাইলট কার্গো অংশের ভেতর থেকে ধোঁয়া নির্গত হতে দেখেন। ককপিটে অ্যালার্ম বেজে উঠলে পাইলট দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জানায়। তবে কি কারণে ওই ধোঁয়া উড়েছে সে বিষয়ে প্রাথমিক কোনো তথ্য জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন