
আন্তর্জাতিক ডেস্কঃ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার মোগাদিসুতে অবস্থিত দেশটির অপরাধ তদন্ত সংস্থার সদর দফতরের পাশে একটি হোটেলে এ হামলার ঘটনা ঘটে। শাফি নামের ওই হোটেলটিতে পরপর দুটি হামলার পর প্রহরী ও তদন্ত কর্মকর্তারা গুলি ছুড়তে শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলার প্রায় আধাঘণ্টা পরে শহরটির ব্যস্ত রাস্তায় তৃতীয় আরেকটি হামলা করেন সন্ত্রাসীরা।
পুলিশের এক ঊধ্বতন কর্মকর্তা বলেন, আমরা এখন পর্যন্ত জেনেছি এ হামলায় ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই হোটেলের সামনের রাস্তা দিয়ে গপরিবহনে করে যাচ্ছিলেন। এমন সময় সন্ত্রাসীরা বোমা বিস্ফোরণ ও গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে। আমি নিশ্চিত নিহতের সংখ্যা আরও বাড়বে।এখন পর্যন্ত কোনো সন্ত্রাসীগোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে আল কায়েদার সঙ্গে জড়িত আল শাবাব জঙ্গিগোষ্ঠী সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে নিয়মিত হামলা চালিয়ে আসছে।