News71.com
 International
 08 Nov 18, 07:05 AM
 219           
 0
 08 Nov 18, 07:05 AM

যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যেকার উচ্চ পর্যায়ের বৈঠক স্থগিত

যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যেকার উচ্চ পর্যায়ের বৈঠক স্থগিত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার উচ্চ পর্যায়ের বৈঠক স্থগিত করা হয়েছে। গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় এই তথ্য জানায়। তবে স্থগিতের কারণ জানায়নি পররাষ্ট্রমন্ত্রনালয়। আজ বৃহস্পতিবার নিউ ইয়র্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মাইক পম্পিওর সঙ্গে উত্তর কোরিয়ার শীর্ষ কর্মকর্তা কিম ইয়ং চোলের বৈঠক হওয়ার কথা ছিল। পরে এই বৈঠক হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে দ্বিতীয় শীর্ষ বৈঠক নিয়ে আলোচনার কথা ছিল তাদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন