
আন্তর্জাতিক ডেস্কঃ তাজিকিস্তানের খুজান্দ শহরের একটি জেলের ১৩ জন কয়েদিকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে আজ বৃহস্পতিবার বলা হয়, বন্দীশিবিরে অবস্থানরত কয়েদিরা দাঙ্গার সৃষ্টি করলে বাধ্য হয়ে কাজটি করেছে তারা। দেশটির সরকারের তরফ থেকে হাঙ্গামার খবর বলা হয়। কিন্তু বিস্তারিত ঠিক কি ঘটেছে এ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।