News71.com
 International
 08 Nov 18, 05:07 AM
 218           
 0
 08 Nov 18, 05:07 AM

এখন থেকে নিয়মিত হতে পারে চীন-রাশিয়ার যৌথ সামরিক মহড়া॥

এখন থেকে নিয়মিত হতে পারে চীন-রাশিয়ার যৌথ সামরিক মহড়া॥

আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক মহলে উত্তেজনা বাড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে মরিয়া বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। তারই জের ধরে চীনের অংশগ্রহণে রাশিয়ায় অনুষ্ঠিত হয়ে যাওয়া ইতিহাসের সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া ‘ভোস্টক-২০১৮’ নিয়মিত হতে পারে বলে জানিয়েছেন দেশটির ফেডারেশন কাউন্সিলের প্রতিরক্ষা ও নিরাপত্তা কমিটির চেয়ারম্যান ভিক্টর বনদারেভ । গত মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যে দেশগুলো সামরিকভাবে দুর্বল বা চীনের মতোই শক্তিধর এবং আমাদের সঙ্গে জোট করতে চায়, তাদের আমরা স্বাগত জানাবো। আর তাদের সঙ্গে নিয়ে এ বছরের মতো যৌথ সামরিক মহড়া একটি ঐতিহ্য হতে পারে বলে আমি বিশ্বাস করি ।

রাশিয়ার বিস্তীর্ণ এলাকাজুড়ে চলতি বছরের ১১ সেপ্টেম্বর থেকে সপ্তাহব্যাপী চলে ‘ভোস্টক-২০১৮’ সামরিক মহড়া। আর সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর এটিই ছিল বৃহত্তম সামরিক মহড়া। এই অস্ত্র দেখানোর আয়োজনে রুশ সামরিক বাহিনীর ৩ লাখ সদস্য অংশ নিয়েছিলেন। সেইসঙ্গে এক হাজার বিমান ও ৩৬ হাজার ট্যাংক এবং ৮০টি জাহাজ অংশ নিয়েছিল এতে । অন্যদিকে, যৌথ এ সামরিক মহড়াটিতে পিপলস্ লিবারেশন আর্মি থেকে চীন পাঠিয়েছিল ৩ হাজার ২০০ সৈন্য, ৯০০ কমব্যাট ভেইকেল এবং ৩০টি যুদ্ধবিমান। এতে মঙ্গোলিয়াও অংশ নিয়েছিল, কিন্তু তাদের সেনা সংখ্যা নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন