
আন্তর্জাতিক ডেস্কঃ গত ৫ নভেম্বর ইরানের ওপর সাম্প্রতিক কালের মধ্যে সবচেয়ে কঠোর বিধিনিষেধআরোপ করেছে আমেরিকা। ইরান থেকে তেল নিলে সেই দেশ বা সংস্থাকে এখন থেকে সামলাতে হবে মার্কিন নিষেধাজ্ঞা এমনটাই হুমকি এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে। মুলত ইরানের জ্বালানি সংস্থাকে আর্থিক ভাবে কোণঠাসাকরাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য। অন্যদিকে ওমান উপসাগরে চাবাহার বন্দর তৈরিতে আগে থেকেই কাজ করছিল ভারত। তাই এই বন্দরে ভারতের কর্মকাণ্ডে কি প্রভাবপড়বে, তা নিয়ে শুরু হয়েছিল চরম অনিশ্চয়তা। কিন্ত শেষ পর্যন্ত সফল হল ভারতীয় কুটনীতি । যুক্তরাষ্ট্রের নিষধাজ্ঞা সত্বেও ভারত এই বন্দর নির্মাণেরকাজ চালিয়ে যেতে পারবে বলে আশ্বাস দিল ট্রাম্প প্রশাসন। শুধু তাই নয় ইরান থেকে তেল আমদানি নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা। কিন্ত এক্ষেত্রেও শেষ পর্যন্ত ভারতকে তেল আমদানিতে ছাড়পত্র দেয় আমেরিকা।
উল্লেখ্য ভারত এই বন্দর তৈরিতে গত ২০১৬ থেকেই সাহায্যের হাত বাড়িয়েছে । ইরানের চাবাহারে এই বন্দর তৈরি হলে পাকিস্তানের স্থলপথ ও জলপথ ব্যবহার না করেই সরাসরি যুক্ত হয়ে যাবে ভারত ও আফগানিস্তান। তাই ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় চাবাহার বন্দরের কাজ ঘিরে তৈরি হয়েছিল চরম অনিশ্চয়তা। পরিবর্তিত পরিস্থিতি সামলাতে ভারত শুরু করে কুটনৈতিক তৎপরতা। ইরান ও আমেরিকা পরস্পর চরম শত্রু হলেও ভারত তাদের উভয় দেশেরই পরিক্ষিত বন্ধু। ভারত দু’দেশের সাথেই সুসম্পর্ক সম্পর্ক চালিয়ে যেতে চাইছিল। শেষ পর্যন্ত সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘পররাষ্ট্রমন্ত্রী চাবাহার বন্দরে নির্মাণ কাজ চালিয়ে যেতে ছাড়পত্র দিয়েছেন। আফগানিস্তানেরউন্নতির জন্য এই বন্দর খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া এই বন্দর থেকে পণ্য পরিবহনের জন্য রেলপথ তৈরির কাজও চলবে আগের মতই। ২০১৬ সালে চাবাহার বন্দর তৈরিতে চুক্তিবদ্ধ হয় ভারত, ইরান ও আফগানিস্তান। তিনটি দেশের মধ্যে অবাধ পণ্য পরিবহণই ছিল এই চুক্তির উদ্দেশ্য।এই মুহূর্তে আফগানিস্তানে উন্নয়নের কাজে জড়িত বেশ কিছু ভারতীয় সংস্থা।