News71.com
 International
 07 Nov 18, 11:30 AM
 213           
 0
 07 Nov 18, 11:30 AM

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর উপর হামলার পরিকল্পনা॥ আটক ৬  

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর উপর হামলার পরিকল্পনা॥ আটক ৬   

আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর ওপর সহিংস হামলার পরিকল্পনার অভিযোগে দেশটির পুলিশ ৬ ব্যক্তিকে আটক করেছে। ফ্রান্সের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্ব অঞ্চল থেকে এই ছয় ব্যক্তিকে আটক করা হয়েছে। এদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাদেরকে আটক করেছে ফ্রান্সের নিরাপত্তায় নিয়োজিত বাহিনী।

বিচার বিভাগীয় একটি সূত্র জানায়, এই ঘটনায় একটি তদন্ত শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার ফরাসি প্রসিকিউটর জানান, তদন্তে হামলার পরিকল্পনা খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহভাজন ও হামলার পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। তবে ফ্রান্সের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার দায়িত্বে নিয়োজিত গোয়েন্দাবাহিনীর নজরদারীতে ছিলেন সন্দেহভাজনরা। গত বছর ফ্রান্সের স্বাধীনতা দিবসে ম্যাক্রোঁকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ২৩ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন