News71.com
 International
 07 Nov 18, 04:42 AM
 191           
 0
 07 Nov 18, 04:42 AM

৩০০০ কোটি টাকা ব্যায়ে ভারতে বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি তৈরির বিপক্ষে ইংল্যান্ড  

৩০০০ কোটি টাকা ব্যায়ে ভারতে বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি তৈরির বিপক্ষে ইংল্যান্ড   

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের সবথেকে উঁচু মূর্তি বানিয়ে বিভিন্ন দেশের প্রশংসা কুড়িয়েছে ভারত। স্ট্যাচু অফ লিবার্টি’র দ্বিগুণ উচ্চতার স্ট্যাচু অফ ইউনিটি নিয়ে আলোচনা হয়েছে বিদেশের বিভিন্ন পত্র পত্রিকায়। তবে ভারতের এই মূর্তিতে মোটেই খুশি নয় ইংল্যান্ড। বরং এই মূর্তি তৈরিকে মোটেই ভাল চোখে দেখছে না তারা। কয়েকদিন আগেই এক ব্রিটিশ মিডিয়ায় প্রকাশ্যে আসে যে, বিভিন্ন খাতে ভারতকে প্রায় ১১ হাজার কোটির অর্থ সাহায্য করেছিল ইংল্যান্ড। আর সেই টাকা থেকেই ৩০০০ কোটি খরচে মূর্তি বানিয়েছে ভারত সরকার। নারীদের অধিকার, ধর্মীয় সহিষ্ণুতা সহ বিভিন্ন ধরনের সামাজিক সচেতনতামূলক কাজের জন্য এই টাকা দেওয়া হয়েছিল ভারতকে।এই প্রসঙ্গে ব্রিটেনের একজন এমপি বলেন, আমাদের কাছ থেকে ১.১ বিলিয়ন পাউন্ড (প্রায় ১১ হাজার কোটি টাকা) সাহায্য নিয়ে ৩৩০ মিলিয়ন পাউন্ড (৩০০০ কোটি টাকা)-এর মূর্তি বানানো হয়েছে। এই কাজকে ননসেন্স বলে আখ্যা দেন তিনি।


কনজারভেটিভ পার্টির সেই এমপি পিটার বোন আরও বলেন, কীভাবে তারা টাকাটা খরচ করবে, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। তবে যারা এত টাকা দিয়ে মূর্তি বানাতে পারে, তাদের কোনও অর্থ সাহায্য করা উচিৎ নয়। চারটি ভাগে এই অর্থ সাহায্য গ্রহণ করেছিল ভারত। প্রথম পর্যায়ে ২০১২ সালে ভারতকে দেওয়া হয় ৩০০ মিলিয়ন পাউন্ড, ২০১৩ সালে দেওয়া হয় ২৬৮ মিলিয়ন পাউন্ড, ২০১৪ সালে ২৭৮ মিলিয়ন পাউন্ড ও ২০১৫ সালে ১৮৫ মিলিয়ন পাউন্ড দেওয়া হয়। ব্রিটিশ রাজনীতিকরা জানিয়েছেন যে, তারা মনে করেন বিশ্বের অন্যতম দ্রুত অর্থনৈতিক বৃদ্ধির দেশ হিসেবে ভারতকে অর্থ সাহায্য করার প্রয়োজন নেই। উল্লেখ্য, গত ৩১ অক্টোবর গুজরাতে নর্মদা নদীর উপর তৈরি হওয়া ২০০০ টনের ব্রোনজের বল্লভভাই প্যাটেলের মূর্তি উন্মোচন করেন। মূর্তিটি উচ্চতায় ১৮২ মিটার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন