
আন্তর্জাতিক ডেস্কঃ আজ মঙ্গলবার পেরুতে বাস দুর্ঘটনায় অন্তত ১৮ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছে আরো অন্তত ৩৯ জন। ন্যাশনাল পুলিশ অব পেরু ( পিএনপি) এ কথা জানিয়েছে। পিএনপি জানায়, একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অপর একটি যানের মুখোমুখি সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে। পেরুর পার্বত্য অঞ্চলে একটি হাইওয়েতে এই ঘটনা ঘটে। জানা গেছে, হতাহতদের বেশিরভাগ নারী ও শিশু। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।