News71.com
 International
 06 Nov 18, 11:05 AM
 213           
 0
 06 Nov 18, 11:05 AM

এই প্রথম পরমাণু প্রকল্প চালু করল সৌদি আরব।

এই প্রথম পরমাণু প্রকল্প চালু করল সৌদি আরব।

আন্তর্জাতিক ডেস্কঃ প্রথমবারের মতো পরমাণু প্রকল্প চালু করেছে সৌদি আরব। দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গতকাল সোমবার একটি চুল্লির ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। সৌদি প্রেস এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে। জানা গেছে,গতকাল সোমবার কিং আব্দুল আজিজ সিটি ফর সায়েন্স এন্ড টেকনোলজি সফরে গিয়েছিলেন মোহাম্মদ বিন সালমান। এ সময় তিনি মোট ৭টি প্রকল্পের উদ্বোধন করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হলো,পরমাণু গবেষণা চুল্লি ও বিমান শিল্প উন্নতকরণ প্রকল্প। প্রসঙ্গত,ইরানের হুমকি মোকাবেলায় নিজেদের সক্ষমতা বৃদ্ধি করতে গত মার্চে পরমাণু অস্ত্র নির্মাণ কার্যক্রম শুরুর ঘোষণা দেন বিন সালমান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন