News71.com
 International
 06 Nov 18, 11:03 AM
 206           
 0
 06 Nov 18, 11:03 AM

পরমাণু ত্রিশক্তি ক্ষেপণাস্ত্র সম্পন্ন রাষ্ট্রে পরিণত হলো ভারত  

পরমাণু ত্রিশক্তি ক্ষেপণাস্ত্র সম্পন্ন রাষ্ট্রে পরিণত হলো ভারত   

আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক মহলে উত্তাপ ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। তারই জের ধরে এবার পরমাণু ত্রিশক্তি ক্ষেপণাস্ত্র সম্পন্ন রাষ্ট্রে পরিণত হলো ভারত। এই শক্তির অর্থ হলো সাগর, স্থল এবং আকাশপথে একইসঙ্গে সমানভাবে পরমাণু শক্তিধর ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করতে পারা। এই সাফল্য ঘোষণা করে গতকাল সোমবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, যেসব দেশ সারাক্ষণ পরমাণু হামলার ব্ল্যাকমেল করে থাকে, এটা হলো তাদের প্রতি আমাদের জবাব। পরমাণু বিজ্ঞানী এবং ভারতের নৌবাহিনীকে তিনি অভিনন্দন বার্তায় বলেছেন, ভারতকে জগৎসভায় আরও উঁচু করে দেয়ায় আপনাদের এই কৃতিত্বে ভারতবাসী কৃতজ্ঞ।

ভারতীয় পরমাণু শক্তির কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের আওতায় দেশটিতে প্রথম পরমাণু শক্তিসম্পন্ন আইএনএস অরিহন্ত সাবমেরিন সফল ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মহড়ায় সাফল্য অর্জন করে ফিরেছে। এই প্রক্রিয়াকে বলা হয় ডেটারেন্স টহলদারি। অর্থাৎ ভারত এবং আন্তর্জাতিক পানিসীমার বিভিন্ন সমুদ্রপথে সফর সেরে গভীর সমুদ্র অভ্যন্তর থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মহড়া দিয়েছে অরিহন্ত। সেই মহড়া সফর সাফল্যের সঙ্গে সমাপ্ত করে সোমবার আবার অরিহন্ত ফিরেছে ভারতীয় নৌবাহিনীর সমুদ্র বন্দরে। ব্রহ্মস ক্রুজ মিসা‌ইল সিস্টেম থেকে আকাশপথে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের শক্তি অর্জন করার পর এই সমুদ্রগর্ভে আত্মগোপন করে থাকা সাবমেরিন প্রতিপক্ষ রাষ্ট্রের যেকোনো ভূমি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দক্ষতা অর্জন করল। আর তাতে ভারত বিশ্বের সবথেকে শক্তিধর পাঁচ দেশের সমতুল্য হয়ে উঠল বলাই যেতে পারে। প্রসঙ্গত- যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স চীনের কাছে রয়েছে এই ব্যবস্থা। এবার ভারতও প্রবেশ করল বিগ সিক্সের বৃত্তে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন