News71.com
 International
 05 Nov 18, 12:25 PM
 209           
 0
 05 Nov 18, 12:25 PM

রাজনৈতিক অস্থিরতায় শ্রীলঙ্কায় বিনিয়োগ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র-জাপান

রাজনৈতিক অস্থিরতায় শ্রীলঙ্কায় বিনিয়োগ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র-জাপান

আন্তর্জাতিক ডেস্কঃ রাজনৈতিক সংকটের দোলাচলে থাকা শ্রীলঙ্কায় আবারও পেছালো সংসদ অধিবেশন। আজ সোমবার অধিবেশন হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১৪ই নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। নিজের পক্ষে সমর্থন আদায়ে নতুন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে দুর্নীতির আশ্রয় নিচ্ছেন বলে অভিযোগ তুলেছেন দেশটির পার্লামেন্ট সদস্যরা। এদিকে, রাজনৈতিক অস্থিরতার কারণে শ্রীলঙ্কায় বিনিয়োগ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ও জাপান।

শ্রীলঙ্কার চলমান রাজনৈতিক সংকটের কারণে যুক্তরাষ্ট্র ও জাপান দেশটিতে ১শ' কোটি মার্কিন ডলারের অর্থ সহায়তা স্থগিত করেছে বলে জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী রনিল বিক্রমসাহিংসে। এক সাক্ষাতকারে তিনি বলেন, এ অস্থিরতার কারণে ইউরোপীয় ইউনিয়নও একই হুমকি দিয়েছে। প্রেসিডেন্ট সিরিসেনা তার সিদ্ধান্ত থেকে সরে না দাঁড়ালে গণতন্ত্রের ভবিষ্যত শঙ্কার মুখে পড়ার পাশাপাশি অর্থনৈতিক ব্যবস্থা ভেঙ্গে পড়বে বলে সতর্ক করেন বিক্রমাসিংহে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন