News71.com
 International
 05 Nov 18, 12:23 PM
 213           
 0
 05 Nov 18, 12:23 PM

ইয়েমেনে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট  

ইয়েমেনে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট   

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনে প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধ বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট। আজ সোমবার এক বিবৃতিতে তিনি জানান, যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার কোন বিকল্প নেই। আর দেশটির মানবিক পরিস্থিতির কথা বিবেচনা করে নিরাপত্তা পরিষদের উচিত এখনই কার্যকর পদক্ষেপ নেয়া। এ বিষয়ে জাতিসংঘে নিযুক্ত ইয়েমেনের রাষ্ট্রদূত মার্টিন গ্রিফিথসও একমত পোষণ করেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে, এ আহ্বানের মধ্যেই ইয়েমেনের হুদেইদা ও সা'দা প্রদেশে বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এতে, শিশুসহ অন্তত তিন বেসামরিক নাগরিক নিহত হন। ২০১৫ সাল থেকে ইয়েমেনে সৌদি জোটের হাউথিবিরোধী বিমান হামলায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ হাজার মানুষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন