News71.com
 International
 05 Nov 18, 06:45 AM
 193           
 0
 05 Nov 18, 06:45 AM

ফিলিপাইনে টাইফুন হাইয়ানের আঘাতে॥  

ফিলিপাইনে টাইফুন হাইয়ানের আঘাতে॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনে সুপার টাইফুন হাইয়ান জুভিলিন লুয়ানা ও জোয়েল আরাদানার জীবনসঙ্গী, সন্তান, বাড়িঘর সব কেড়ে নিয়েছে। কিন্তু তারা পরস্পরকে আকড়ে ধরে বেঁচে থাকার শক্তি পেয়ে নতুন জীবন শুরু করেছেন। লুয়ানা বলেন,যত ঝড়ই আসুক,কোন ব্যাপার না। আমরা এখনো আশাবাদী। কারণ জীবনযাত্রা থেমে নেই তা চলছে। এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে তারা জানান,আশা ছেড়ে দেয়া কঠিন। আমাদের ভবিষ্যত নিয়ে স্বপ্ন দেখার অনেক কিছু রয়েছে। আমরা তা নিয়েই বেঁচে আছি। পাঁচ বছর আগে আঘাত হানা ওই ঝড়ের কবল থেকে প্রাণে রক্ষা পান। এটি ছিল দেশটিতে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ টাইফুন। যারা ঝড়ের কবল থেকে রক্ষা পেয়েছিলেন জীবন তাদের কাছে অত্যন্ত যন্ত্রণাদায়ক মনে হলেও তারা হার মানেননি। লুয়ানা ২০১৩ সালের ৮ নভেম্বর আঘাত হানা ঝড়ে তার স্বামী ও ৬ সন্তানকে হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে পড়েন। চারদিকে ধ্বংসস্তুপ আর লাশ ছাড়া কিছুই ছিল না।

এমন অবস্থায় লুয়ানা আত্মহত্যার পথ বেছে নিতে যাচ্ছিলেন। ২০১৪ সালে তিনি এএফপিকে বলেন,তিনি গলায় ফাঁসি দেয়ার মতো উঁচু কোন কিছু খুঁজে পাননি তাই বেঁচে আছেন। এরপর আরাদানার সাথে তার দেখা হয়। ঝড়ে আরাদানার স্ত্রী ও দুই সন্তান মারা যায়। তিনি পাঁচ সন্তানের জনক ছিলেন। তিনি কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির মাধ্যমে ধীরে ধীরে নতুন জীবন শুরু করেন। এখনো প্রতিটি দিন বেঁচে থাকার জন্য তাদেরকে সংগ্রাম করতে হচ্ছে। ঝড়টি ওই এলাকাকে লণ্ডভণ্ড করে দিয়ে গেছে। এতে লাখো পরিবার গৃহহীন হয়ে পড়েছে। ঝড়ে সবচেয়ে ক্ষতি হয় তাকলোবান নগরী। এটি দেশটির সবচেয়ে দরিদ্র শহর। নির্মাণ শ্রমিক আরাদানা দিনে ১০ মার্কিন ডলারেরও কম মজুরি পান। লুয়ানা তার সন্তাদের দেখাশুনা করেন।তারা একটি দাতব্য সংস্থা নির্মিত বাড়িতে বাস করেন। তবে তাদের নিরাপদ পানির তীব্র সংকট রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন