News71.com
 International
 04 Nov 18, 04:58 PM
 228           
 0
 04 Nov 18, 04:58 PM

ঢাকা ও নেপালের পাকিস্তান দূতাবাসেই তৈরী হচ্ছে ভারতে হামলার ছক ॥  

ঢাকা ও নেপালের পাকিস্তান দূতাবাসেই তৈরী হচ্ছে ভারতে হামলার ছক ॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের অন্যান্য প্রতিবেশী দেশগুলিকে ব্যবহার করে এবার ভারতে হামলা চালানোর নতুন ছক কষছে পাকিস্তান। একদিকে নেপাল, অন্যদিকে বাংলাদেশ। এই দুই দেশের পাক দূতাবাস থেকেই চালনা করা হচ্ছে সেই হামলার পরিকল্পনা। কূটনীতিকর ছদ্মবেশে আসলে সেসব দূতাবাসে বসে গুটি সাজানোর আলোচনা করছে পাক চরেরা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারতীয় গোয়েন্দাদের আশঙ্কা পাকিস্তানের অন্যতম টার্গেটে রয়েছে পশ্চিমবঙ্গ। এই রাজ্যে হামলা চালাতে বাংলাদেশের পাকিস্তান হাই কমিশনকে ব্যবহার করা হচ্ছে বলে জানা গিয়েছে। গোয়েন্দা রিপোর্ট বলছে, বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে এবিষয়ে কথা বলছে ওই দূতাবাসের লোকজন। ভারতের একজন গোয়েন্দা অফিসার জানিয়েছেন,সম্প্রতি ঢাকার পাক হাই কমিশনে কর্মরত একজন অফিসার বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে কথা বলে আত্মঘাতী হামলার পরিকল্পনা করেছে। তার জন্য নতুন যোগ দেওয়া ১০০ জন জঙ্গিকে ট্রেনিং দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে ওই কূটনীতিক। সেই জঙ্গিদের একটি দলই নাকি পাঠানো হবে পশ্চিমবঙ্গে।

সম্প্রতি এক পাকিস্তান রাষ্ট্রদূতকে অস্বীকার করেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকারের দাবি, পাকিস্তান কূটনীতিবিদদের মাধ্যমে আসলে আইএসআই এজেন্ট পাঠাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশ্বাস, এই হাই কমিশনকে আসলে বাংলাদেশ বিরোধী ও ভারত বিরোধী কার্যকলাপের জন্য বেছে নিয়েছে পাকিস্তান। বাংলাদেশে নির্বাচন চলাকালীন হামলার সম্ভাবনা রয়েছে বলেও রিপোর্ট দিয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে একই পরিস্থিতি নেপালেও। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, নেপালে একটি ইসলামিক এনজিও তৈরি করেছে পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা। নেপালের পাক দূতাবাসও একই কাজ করছে বলে খবর। ভারতে হামলা চালাতে রীতিমত উৎসাহ দিচ্ছে ওই দূতাবাসের অফিসাররা। আর সেই কাজের জন্যই নাকি ওই এনজিও সক্রিয় করা হচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় তাই বাড়ছে হামলার আশঙ্কা। এবিষয়ে রিপোর্ট দেওয়া হয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন