News71.com
 International
 04 Nov 18, 02:12 PM
 228           
 0
 04 Nov 18, 02:12 PM

ইতালিতে প্রবল ঝড় ও বৃষ্টিপাতে ১৭ জনের মৃত্যু।

ইতালিতে প্রবল ঝড় ও বৃষ্টিপাতে ১৭ জনের মৃত্যু।

আন্তর্জাতিক ডেস্কঃ ইতালিতে প্রবল ঝড় এবং বৃষ্টিপাতের কারণে অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটেছে।একইসাথে প্রায় ১ কোটি ৪০ লাখ গাছ উপড়ে গেছে। গতকাল শনিবার দেশটির বেসামরিক সুরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে। ইতালির কৃষি উৎপাদন সংশ্লিষ্ট কোম্পানিগুলোর অ্যাসোসিয়েশন কোলদিরাইত্তি একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে,তীব্র ঝড়ে প্রায় এক কোটি ৪০ লাখ গাছ ধ্বংস হয়েছে। ইতালির উত্তরাঞ্চলে এ ধরনের ঘটনা বেশি ঘটেছে। প্রতিষ্ঠানটি জানায়,প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ভেনিসের বিভিন্ন স্কয়ার ও পথঘাট ডুবে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন