
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার সম্মান নষ্ট করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল শনিবার এসব কথা তার টুইটারে পোস্ট করেন। তিনি বলেন, আমেরিকা আমাদের প্রায় চল্লিশ বছর ধরে বিভিন্ন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। তারা বিভিন্ন সময় আমাদের অর্থনীতি, সেনা ও বিভিন্ন জিনিসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু মূল কথা হল এই চল্লিশ বছরে তারা ইরানের কিছু করতে পারেনি। তাদের পরাজয় হয়েছে, আমাদের ইসলামিক রাষ্ট্রের কাছে । তিনি আরো বলেন, নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার অবশিষ্ট সম্মান ও উদার গণতন্ত্র নষ্ট করেছে। এছাড়া যত সময় যাচ্ছে আমেরিকার অর্থনীতি ও সামরিক শক্তির পতন ঘটছে। ইরানের ওপর আমেরিকার নতুন করে নিষেধাজ্ঞা আরোপ ঘোষণার পর তেহরানে এসব কথা বলেন সর্বোচ্চ এই নেতা। এরপর গতকাল তিনি তার টুইটারে তার কিছু অংশ তুলে ধরেন ।