News71.com
 International
 04 Nov 18, 06:08 AM
 222           
 0
 04 Nov 18, 06:08 AM

দ্বন্দ্ব মিটিয়ে চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করছে যুক্তরাষ্ট্র  

দ্বন্দ্ব মিটিয়ে চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করছে যুক্তরাষ্ট্র   

আন্তর্জাতিক ডেস্কঃ দীর্ঘদিনের দ্বন্দ্ব মিটিয়ে অবশেষে একটা বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে। গতকাল শনিবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই আশাবাদ ব্যক্ত করে বলেছেন, বেইজিং একটা চুক্তি করতে খুবই আগ্রহ প্রকাশ করেছে। এর আগের দিন তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনে কথা বলেন। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প তার পূর্বপরিকল্পিত কলম্বিয়া সফর স্থগিত করেছেন। কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে প্রচারণায় যাওয়ার আগে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা দুই দেশ মতবিরোধ অনেকটা দূর করতে সক্ষম হয়েছি। আমাদের মধ্যে আলোচনা চলছে। তবে তিনি সতর্ক করে বলেন, তিনি এখনো চীনের ওপর আরো অবরোধ আরোপের বিষয়টি বিবেচনা করছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা চীনের সঙ্গে খুব আলোচনা করেছি। আমরা ভালো কিছু করার দিকে অনেকটাই অগ্রসর হয়েছি।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করেছি গত বৃহস্পতিবার। তিনিও একটা চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছেন। আমি মনে করি সব পক্ষের জন্যই উপকারী একটা চুক্তি হবে। আর যুক্তরাষ্ট্রের জন্য খুবই ভালো হবে। নভেম্বরের শেষে আর্জেন্টিনায় জি-২০ সম্মেলনে প্রেসিডেন্ট শি’র সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনা হবে। প্রেসিডেন্ট ট্রাম্প আশাবাদ ব্যক্ত করলেও তার অর্থনৈতিক উপদেষ্টা চুক্তি নিয়ে সংশয় প্রকাশ করে সতর্ক করেছেন। হোয়াইট হাউস জানিয়েছে, ডিসেম্বরের প্রথম দিকে কলম্বিয়া সফর করতে চেয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু ব্যস্ত শিডিউলের কারণে তিনি দেশটি সফরে যেতে পারবেন না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন