News71.com
 International
 04 Nov 18, 05:54 AM
 199           
 0
 04 Nov 18, 05:54 AM

চীনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

চীনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্কঃ চীনে একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ৩১টি গাড়িতে ধাক্কা দিলে কমপক্ষে ১৫ জন নিহত হয়। এ ঘটনায় আরও ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে চীনের উত্তরাঞ্চলীয় একটি এক্সপ্রেসওয়ের টোল বুথে এই হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির লানঝৌ শহরে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে। উদ্ধারকারীরা গাড়ির ভেতর আটকে পড়া সব যাত্রীকে টেনে বের করেছেন এবং ভয়াবহ এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন