News71.com
 International
 03 Nov 18, 06:50 AM
 241           
 0
 03 Nov 18, 06:50 AM

‘ফাদার অব তালেবান’ খ্যাত মুসলিম নেতা সামিউল হক পাকিস্তানে নিহত॥

‘ফাদার অব তালেবান’ খ্যাত মুসলিম নেতা সামিউল হক পাকিস্তানে নিহত॥

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে ‘ফাদার অব দ্য তালেবান’ বলে পরিচিত ৮০ বছর বয়সী মুসলিম নেতা সামিউল হক নিহত হয়েছেন। তার এক আত্মীয় দাবি করছেন, অজ্ঞাতনামা হত্যাকারীরা এসে রাওয়ালপিন্ডির বাড়িতে তাকে ছুরি মেরে হত্যা করে ।

সামিউল হক উত্তর পশ্চিম পাকিস্তানে একটি মাদ্রাসা পরিচালনা করতেন। তাকে তালেবান আন্দোলনের প্রধান নেপথ্য পুরুষ হিসেবে গণ্য করা হয়। কারণ এই আন্দোলনের প্রথম সারির নেতাদের শিক্ষক ছিলেন তিনি। পরে তিনি একটি দল থেকে পাকিস্তানে সিনেটর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সামিউল হক পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের আফগানিস্তান সীমান্তের কাছে দারুল উলুম হাক্কানিয়া মাদ্রাসা পরিচালনা করতেন। তার ছাত্রদের একজন ছিলেন তালেবান নেতা মোল্লা ওমর ।

তালেবান আন্দোলনের সঙ্গে সম্পর্ক সত্ত্বেও সামিউল হক যে মাদ্রাসা চালাতেন, পাকিস্তানে সেটির কোন অসুবিধা হয়নি। এটি পাকিস্তানের আঞ্চলিক সরকারগুলোর কাছ থেকে অর্থ বরাদ্দ পেত। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সামিউল হকের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, পাকিস্তান এক গুরুত্বপূর্ণ ইসলামি নেতাকে হারিয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন