
আন্তর্জাতিক ডেস্কঃ চিলিতে আজ শুক্রবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২ ম্যাগনিটিউড। চিলির আবহাওয়া বিভাগের এক বিবৃতিতে বলা হয়, আজ শুক্রবার বিকালে ভূমিকম্পটি আঘাত হানে। এই কম্পনে আতঙ্ক ছড়ালেও এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি৷ চিলির অ্যাম্বুলেন্স সার্ভিসের মুখপাত্র অ্যালিস গ্রাসু জানান, ভূমিকম্পের ঠিক পরেই বহু ফোন আসে দফতরে৷ সকলেই জানান, হার্ট অ্যাটাকে অসুস্থ হয়েছে অনেকেই৷ এলাকা বৈদ্যুতিক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে।