
আন্তর্জাতিক ডেস্কঃ চীনের চংকিং শহরে চালক ও যাত্রীর মারামারির কারণে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ইয়াংশি নদীতে পড়ে ১৩ জন নিহত এবং ২ জন নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার পুলিশের এই তথ্য জানিয়েছে। আজ সকালে এই দুর্ঘটনা ঘটে এবং বাসটি নদী থেকে তোলা হয়।
জানা যায়, রেগে গিয়ে ৪৮ বছর বয়সী লিউ তার হাতে থাকা সেলফোন দিয়ে চালকের মাথায় আঘাত করেন। এই মারামারির সময় বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ৪৩ বছর বয়সী চালক। একপর্যায়ে ১৫ জন যাত্রী নিয়ে ব্রিজ ভেঙে বাসটি নদীতে পড়ে যায়। একটি উদ্ধারকারী দল এই ১৩ জনের মরদেহ খুঁজে পায়। তারা তাদেরকে ইয়াংশি নদীতে পড়ে যায়। কিন্তু এখনও ২ জন যাত্রী নিখোঁজ আছেন এবং তাদের উদ্ধার কাজ চলছে।